ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
মাদরাসাছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করলো ২ বৃদ্ধ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 17 July, 2021, 12:19 PM

মাদরাসাছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করলো ২ বৃদ্ধ

মাদরাসাছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করলো ২ বৃদ্ধ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৬ষ্ঠ শ্রেণির এক মাদরাসাছাত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে অভিযুক্তদের গ্রেপ্তার করে শুক্রবার (১৬ জুলাই) দুপুরে আদালতে পাঠায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ভেংড়ি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে গোলাম হোসেন (৬০) ও একই গ্রামের মৃত নুর কবিরের ছেলে ওমর আলী (৫০)।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, গোলাম হোসেন ও ওমর আলী ওই কিশোরীকে ধরে নিয়ে পাট ক্ষেতের মাঝে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। কিশোরীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে বৃহস্পতিবার (১৫ জুলাই) সন্ধ্যায় থানায় মামলা করলে রাতেই অভিযুক্ত গোলাম হোসেন ও ওমর আলীকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status