ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাশিমপুর কারাগারে জেএমবি সদস্যের ফাঁসি কার্যকর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 16 July, 2021, 10:48 AM

কাশিমপুর কারাগারে জেএমবি সদস্যের ফাঁসি কার্যকর

কাশিমপুর কারাগারে জেএমবি সদস্যের ফাঁসি কার্যকর

গাজীপুরের কাশিমপুর কারাগারে আসাদুজ্জামান পনির নামে এক জেএমবি সদস্যের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টা ১ মিনিটে হাই সিকিউরিটি কারাগারে তার ফাঁসির রায় কার্যকর করা হয় বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।

মৃত আসাদুজ্জামান পনির ময়মনসিংহ জেলার শাখা কানাইকর গ্রামের ফজলুল হক চৌধুরীর ছেলে।

কারা কর্তৃপক্ষ জানায়,২০০৫ সালে ৮ ডিসেম্বর সকালে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নেত্রকোনা জেলা সংসদ কার্যালয়ের সামনে আত্মঘাতী বোমা হামলা করে জঙ্গিসংগঠন জেএমবি। এতে প্রাণ হারান নেত্রকোনা উদীচীর সাবেক সহ-সাধারণ সম্পাদক খাজা হায়দার হোসেন, সাংগঠনিক সম্পাদক সুদীপ্তা পাল, মোটরসাইকেল মেকানিক যাদব দাস, পুলিশ কর্মকর্তার স্ত্রী রানী আক্তার, মাছ বিক্রেতা আফতাব উদ্দিন, শ্রমিক রইছ মিয়া, ভিক্ষুক জয়নাল, আত্মঘাতী বোমা হামলাকারী আল বাকি মো. কাফিসহ আটজন। আহত হন অর্ধশতাধিক।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করে। এর মধ্যে বিস্ফোরক আইনে জেএমবির কমান্ডার সালাউদ্দিন ওরফে সালেহীন ও সদস্য আসাদুজ্জামান নামের দুজনকে মৃত্যুদণ্ড দেন উচ্চ আদালত।

হাই সিকিউরিটির কারাগারের জেল সুপার গিয়াসউদ্দিন জানান, আদালতের নির্দেশে বৃহস্পতিবার রাত ১১টা ১ মিনিটে হাই সিকিউরিটি কারাগারে বন্দী জেএমবি সদস্য আসাদুজ্জামান পনিরের ফাঁসির রায় কার্যকর করা হয়। জল্লাদ শাহজাহান ফাঁসিতে ঝুলিয়ে তার মৃতু নিশ্চিত করেন। এসময় জেলা প্রশাসনের প্রতিনিধি ও  সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডাক্তার আশিফ রহমান ইভান উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status