ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
এবারো ঈদুল আযহার জামাত হচ্ছে না শোলাকিয়া ঈদগাহে
আশরাফুল ইসলাম তুষার, কিশোরগঞ্জ
প্রকাশ: Thursday, 15 July, 2021, 10:04 PM

এবারো ঈদুল আযহার জামাত হচ্ছে না শোলাকিয়া ঈদগাহে

এবারো ঈদুল আযহার জামাত হচ্ছে না শোলাকিয়া ঈদগাহে

করোনা মহামারির কারণে এবারো ১৯৪তম পবিত্র ঈদ-উল-আযহার জামাত হচ্ছে না কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে। এছাড়াও জেলার কোথাও খালি মাঠে বা উন্মুক্ত স্থানে ঈদের জামাত না করার বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ কমিটি। বৃহস্পতিবার ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ কমিটি অনলাইনে মিটিং করে এ সিদ্ধান্ত নেয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। 

সভায় শোলাকিয়া কমিটির কার্যকরী কমিটি ও সাধারণ পরিষদের সদস্যরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এতে বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, মাঠ কমিটির সম্পাদক ও সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদির মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল, পৌর মেয়র মাহমুদ পারভেজ, কমিটির সদস্য মো. আযহার আলী প্রমুখ। 

সভায় বক্তরা বলেন, কিশোরগঞ্জ জেলায় করোনা সংক্রমণ ঊর্ধ্বগতিতে রয়েছে।ঈদকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহর থেকে গ্রামের বাড়িতে লোকজন আসছে। তাদের কেউ কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে। এ অবস্থায় সার্বিক দিক বিবেচনায় নিয়ে শোলাকিয়া ঈদগাহ ময়দানসহ জেলার সব ময়দান ও খালি জায়গায় জামাত না করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় স্বাস্থ্যবিধি মেনে জেলার মসজিদগুলোতে ঈদ জামাত আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনকে মসজিদে নামাজ অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করার জন্য বলা হয়।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, করোনার বর্তমান পরিস্থিতিতে শোলাকিয়ায় ঈদ জামাত করা হবে একটি আত্মঘাতী সিদ্ধান্ত। সরকার ইসলামি ফাউন্ডেশনকে ঈদ জামাতের বিষয়ে যে ১৮টি শর্ত দিয়েছেন,তা মেনে প্রতিটি মসজিদে একাধিক ঈদ জামাত করতে বলা হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status