ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ মে ২০২৬ ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনা ডেডিকেটেড হাসপাতালের বেডে রোগীর জায়গা নেই, বসে আছে কুকুর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 15 July, 2021, 9:08 PM

করোনা ডেডিকেটেড হাসপাতালের বেডে রোগীর জায়গা নেই, বসে আছে কুকুর

করোনা ডেডিকেটেড হাসপাতালের বেডে রোগীর জায়গা নেই, বসে আছে কুকুর

করোনা ডেডিকেটেড হাসপাতালের বেডে করোনা আক্রান্ত রোগীর জায়গা হয় না, কিন্তু সেই বেডেই বসে আছে কুকুর। এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাইরালা হওয়া ছবিটি নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালের। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ভাইরাল হলে আলোচনায় আসে।

বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন। করোনা মহামারির এই সময়ে হাসপাতালের বেডে করোনা রোগীদের ঠাঁই মিলছে না, সেখানে কুকুর কীভাবে সিট দখল করে আছে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সোসাল হ্যান্ডেলে। এছাড়াও করোনা ডেডিকেটেড হাসপাতালের বেডে একটি কুকুর প্রবেশে কর্তৃপক্ষের সিকিউরিটি ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছে অনেকে।

নারায়ণগঞ্জে এ ঘটনা এটাই প্রথম না। গত বছরের সেপ্টেম্বরেও হাসপাতালের করোনা ইউনিটে কুকুরের অবস্থান নিয়ে আলোচনা হয়। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রকাশ পায়।

ওই ঘটনায় দুঃখ প্রকাশ করেছিলেন তৎকালীন হাসপাতাল সুপার গৌতম রায়। তবে এবারের এমন ছবি ভাইরাল হওয়া বা বিভিন্ন আলোচনার জন্ম দেওয়ার পরও বিষয়টি জানেন না বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের পরিচালক আবুল বাশার গণ্যমাধ্যমে জানান, করোনা হাসপাতালের ভেতর এমনটা হওয়ার কথা না। আমি আপনার কাছে এটা প্রথম শুনলাম। অন্য কোনো বিষয় থাকতে পারে। তবে তারপরও আমরা এ বিষয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি যথাযথ পদক্ষেপ প্রহণ করবো। সবাইকে সতর্ক হতে বলবো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status