ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
আমি এখনো এই জন্য মরি নাই: পরীমনি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 3 July, 2021, 9:04 PM

আমি এখনো এই জন্য মরি নাই: পরীমনি

আমি এখনো এই জন্য মরি নাই: পরীমনি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আরো একটি স্ট্যাটাস দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। শুক্রবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড পেজে একটি লেখা শেয়ার তরে তার ক্যাপশনে তিনি লেখেন, আমি এখনো এই জন্য মরি নাই, জানো.।

যে লেখাটি নায়িকা শেয়ার করেছেন সেটি তাকে নিয়ে লেখা। ‘নষ্ট দৃষ্টিতে পরীমনির অধিকার ও এক মার্জারের আত্মকথা!’ শীর্ষক শিরোনামে ওই লেখাটি নাইম ইসলাম নিবির নামে একজন লিখেছেন। আর সেই লেখা শেয়ার করেই নায়িকা ওই মন্তব্য করেন।

গত ৯ জুন ঢাকা বোট ক্লাবে পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় বন্ধু অমি ও ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ৬ জনকে আসামি করে মামলা করেন নায়িকা।

কিন্তু সম্প্রতি ওই রাতের ঘটনার একটি ভিডিও প্রকাশ হয়। ১০ সেকেন্ডের ভিডিওটির সঙ্গে পরীমনির অভিযোগের কোনো সত্যতা না পাওয়ায় অনেকেই তার সমালোচনায় মেতে উঠেন। গত মঙ্গলবার অভিনেত্রী অরুণা বিশ্বাস এক সাক্ষাৎকারে পরীমনিকে খোঁচা দিয়ে কথা বলেন।

এরপর পরীমনিও অরুণা বিশ্বাসকে পাল্টা জবাব দিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status