ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
মনপুরায় ঘরে ঢুকে হিন্দু গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ
বিপ্লব রায়, ভোলা
প্রকাশ: Saturday, 3 July, 2021, 10:56 PM

মনপুরায় ঘরে ঢুকে হিন্দু গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ

মনপুরায় ঘরে ঢুকে হিন্দু গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ

ভোলার মনপুরায় ঘরে ঢুকে হিন্দু ধর্মীয় এক গৃহবধূকে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করেছে দুই মাঝি। এই ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে মনপুরায় থানায় দুইজনকে আসামী করে ধর্ষণ মামলা করে। মনপুরা থানা পুলিশ অভিযান চালিয়ে দুই ধর্ষককে আটক করে। বৃহস্পতিবার ভোর রাত ৩ টায় উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ লঞ্চঘাটের উত্তর পাশে সীতাকুন্ড গ্রামে ধর্ষিতা ওই গৃহবধূর বাড়িতে এই ঘটনা ঘটে।

ধর্ষন মামলায় আটককৃতরা হলেন, মোঃ আরিফ মাঝি (২৪) ও নাইম মাঝি (২২)। এদের দুইজনের বাড়ি উপজেলার মনপুরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সীতাকুন্ড গ্রামে। ওই গৃহবধূ ও পুলিশের এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাত ৩ টায় আরিফ ও নাইম মাঝি মনপুরা ইউনিয়নে সীতাকুন্ড গ্রামে সনাতন ধর্মীয় এক গৃহবধূর বাড়িতে জোরপূর্বক ডুকে পালাক্রমে ধর্ষণ করে।

এই সময় ওই গৃহবধূর স্বামী কলাতলী চরে অবস্থান করে। বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে গৃহবধূকে। বৃহস্পতিবার সকালে কলাতলীর চর থেকে ধর্ষিত ওই গৃহবধূর স্বামী বাড়িতে আসলে ঘটনাটি জানায়। পরে স্বামীসহ ওই গৃহবধূ মনপুরায় থানায় এসে ঘটনায় জড়িত দুইজনকে আসামী করে ধর্ষণ মামলা করে। এই ঘটনায় দুপুর ৩ টায় পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণের অভিযুক্ত দুই আসামী আরিফ মাঝি ও নাইম মাঝিকে উপজেলার মনপুরা ইউনিয়নের লঞ্চঘাট এলাকা থেকে আটক করে।

এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আবদুল্লাহ আল মামুন জানান, ধর্ষনের অভিযোগ থানায় মামলা হয়েছে, পুলিশ অভিযান চালিয়ে দুই আসামীকে আটক করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status