|
কান উৎসবে নজর কাড়লেন আলিয়া
নতুন সময় ডেস্ক
|
![]() কান উৎসবে নজর কাড়লেন আলিয়া মঙ্গলবার (১২ মে) জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে উৎসবটির ৭৯তম আসর। চলবে আগামী ২৩ মে পর্যন্ত। এবারের আসরে নিজের স্টাইল ও উপস্থিতি দিয়ে আলোচনায় উঠে এসেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। উৎসবে অংশ নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন আলিয়া। সেখানে তাকে দেখা গেছে দৃষ্টিনন্দন প্যাস্টেল শেডের একটি গাউনে। ফরাসি সৈকতের নীল জলরাশি আর রোদেলা আবহাওয়ার সঙ্গে তার এই লুক যেন তৈরি করেছে আলাদা এক সৌন্দর্য। ছবিগুলোতে প্যাস্টেল রঙের ফ্লোরাল প্রিন্টের গাউনে ধরা দিয়েছেন অভিনেত্রী। হালকা মেকআপ ও ছিমছাম হেয়ারস্টাইলে তাকে দেখাচ্ছিল বেশ স্নিগ্ধ ও আভিজাত্যপূর্ণ। ভক্তদের মতে, এই পোশাকে আলিয়া ভাটকে অনেকটা রাজকন্যার মতো লাগছিল। সমুদ্রতীরের খোলা পরিবেশে তার প্রাণবন্ত উপস্থিতি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা তার ফ্যাশন সেন্স ও সৌন্দর্যের প্রশংসায় ভাসাচ্ছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
করমুক্ত আয়সীমা চার লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে টিআইএন লাগবে না
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
পাইকগাছায় বিদ্যুতের'ভয়াবহ লোডশেডিং এ জনজীবন বিপর্যস্ত
শ্রেণিকক্ষ সংকটে ভাংগা চোরা টিনের ঘরে পাঠদান, দুর্ভোগে কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
