ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
বাবার বিরুদ্ধে মেয়ের ধর্ষণের অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 3 July, 2021, 8:03 PM

বাবার বিরুদ্ধে মেয়ের ধর্ষণের অভিযোগ

বাবার বিরুদ্ধে মেয়ের ধর্ষণের অভিযোগ

কুমিল্লার নাঙ্গলকোটে এক কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে তার বাবা ধর্ষণ করে আসছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে শনিবার নাঙ্গলকোট থানায় মামলার পর অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, অভিযুক্ত ওই ব্যক্তি তিনটি বিয়ে করেন। প্রথম স্ত্রী তার নির্যাতনের কারণে অন্যত্র চলে যান। দ্বিতীয় স্ত্রী নির্যাতনে বিষপানে আত্মহত্যা করেন। তৃতীয় স্ত্রীর সংসারে তার একটি কন্যা সন্তান রয়েছে। ওই কিশোরী মেয়েকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন যাবৎ ধর্ষণ করে আসছে পাষণ্ড বাবা। সর্বশেষে গত ১২ জানুয়ারি মেয়েকে ধর্ষণের সময় তার মা দেখে ফেলেন। এ ব্যাপারে প্রতিবাদ করলে ফারুক তাকে তালাকের হুমকি দেন বলে অভিযোগ।

কিছুদিন পূর্বে ওই ব্যক্তি তার স্ত্রীকে নির্যাতন করলে তিনি তার বাবার বাড়ি চলে যায়। পরে মেয়েটিও বাবার নির্যাতনে অতিষ্ঠ হয়ে মায়ের কাছে চলে যায়। আজ শনিবার ওই কিশোরী এবং তার মা নাঙ্গলকোট থানায় হাজির হয়ে মামলা দায়ের করে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুর নূর বলেন, ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status