ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারতে করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 30 June, 2021, 11:27 AM

ভারতে করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

ভারতে করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

করোনাভাইরাসে ভারতে মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৮১৭ জনের।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৯৫১ জন।

এ নিয়ে দেশটিতে করোনায় সব মিলিয়ে মৃত্যু হয়েছে তিন লাখ ৯৮ হাজার ৪৫৪ জনের।

ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন তিন কোটি তিন লাখ ৬২ হাজার মানুষ।

এর আগে মঙ্গলবার দেশটিতে মৃত্যু হয়েছে ৯০৭ জনের। আক্রান্ত হয়েছিলেন ৩৭ হাজার ৫৬৬ জন।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসছে।  ধীরে ধীরে কমছে মৃত্যু এবং সংক্রমণের হার।  মে মাসে প্রায় প্রতিদিন সাড়ে তিন থেকে চার হাজার মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে।  আক্রান্ত হয়েছেন তিন থেকে চার লাখ মানুষ।  সে তুলনায় বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক বলা চলে।

এ পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৫৩ হাজার মানুষের। আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ২৫ লাখ মানুষ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status