ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
গ্রিসে ৩ শতাধিক বাংলাদেশি শ্রমিকের ঘর পুড়ে ছাই
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 30 June, 2021, 11:29 AM

গ্রিসে ৩ শতাধিক বাংলাদেশি শ্রমিকের ঘর পুড়ে ছাই

গ্রিসে ৩ শতাধিক বাংলাদেশি শ্রমিকের ঘর পুড়ে ছাই

গ্রিসের ম্যানোলাডা এলাকায় বসবাসকারী তিন শতাধিক বাংলাদেশি কৃষি শ্রমিকের ঘর পুড়ে ছাই হয়েছে।

এসব প্রবাসী শ্রমিক ৩৮টি অস্থায়ী ঘরে বসবাস করতেন। ঘরে থাকা তাদের টাকা-পয়সা ও পাসপোর্টসহ সব কিছু পুড়ে গেছে। খবর আনাদোলুর।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।স্থানীয় সময় রোববার রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই অগ্নিকাণ্ড ঘটে বলে শ্রমিকরা জানান।

খবর পেয়ে মঙ্গলবার গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আশুদ আহমেদ ঘটনাস্থল পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় তিনি স্থানীয় মেয়রকে প্রবাসী বাংলাদেশির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।রাষ্ট্রদূত বাংলাদেশি শ্রমিকদের জন্য নিরাপদ ও পাকা ঘর নির্মাণ করে দেওয়ারও অনুরোধ করেন।

প্রবাসী শ্রমিকরা রাষ্ট্রদূতের কাছে বিনামূল্যে নতুন পাসপোর্ট এবং দ্রুত তাদের অভিবাসনের প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার অনুরোধ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status