ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মালয়েশিয়ায় করোনায় বাংলাদেশির মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 30 June, 2021, 11:30 AM

মালয়েশিয়ায় করোনায় বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ায় করোনায় বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ায় করোনায় আরেক বাংলাদেশির মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুন) স্থানীয় সময় রাত ২টার দিকে মারা যান মো. নূর জামাল (৩৬) নামের ওই বাংলাদেশি।

বরিশালের পটুয়াখালী জেলার বেতাগী উপজেলার নূর জামাল গত ২০ জুন অসুস্থ বোধ করেন। কোম্পানিকে বিষয়টি জানালে তখনই তাকে সারডাং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষায় করোনা পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৬ জুন রাতে জামাল মৃত্যুবরণ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

নূর জামাল ১০ বছর আগে মালয়েশিয়ায় যান কাজের সন্ধানে। সেরিকামবাগান ই-প্রিন্টিং প্রেসে ১০ বছর ধরে কাজ করে আসছিলেন। এদিকে জামালের মৃত্যুতে মালয়েশিয়া প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রবাসীরা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জনিয়েছেন প্রবাসীরা।

মালয়েশিয়ায় একদিনে করোনায় একদিনে আক্রান্ত হয়েছেন ৬৪৩৭ জন। এ নিয়ে ৭ লাখ ৪৫ হাজার ৭০৩ জন। দেশটিতে ২৮ জুন পর্যন্ত প্রাণহানি ঘটেছে ৫ হাজার এক জনের। সোমবার পর্যন্ত সুস্থ হয়েছেন, ৬ লাখ ৭২ হাজার ৪৫৩ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status