ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
খুলনার তিন হাসপাতালে ১৩ জনের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 30 June, 2021, 11:32 AM

খুলনার তিন হাসপাতালে ১৩ জনের মৃত্যু

খুলনার তিন হাসপাতালে ১৩ জনের মৃত্যু

খুলনায় করোনায় আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুন) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে দুজন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তিনজন এবং বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে আটজনের মৃত্যু হয়েছে।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা করোনা ডেডিকেট হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে।

১৩০ শয্যার হাসপাতালটিতে সকাল পর্যন্ত ২০১ জন চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে রেডজোনে ১১৩ জন, ইয়ালোজোনে ৩৮ জন, আইসিইউতে ২০ জন এবং এইচডিইউতে ২০ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে আরও আটজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- খুলনার গল্লামারীর নূর আলম মোল্লা (৬৭), ডুমুরিয়ার অজয় সাহা (৫২), বটিয়াঘাটার নিখিল রঞ্জন মন্ডল (৬৯), খুলনার দৌলতপুরের পাবলার মো. গোলাম হোসাইন (৬৫), যশোরের বেজপাড়ার এসএম অনিন্দ রিমেল (৩০), একই এলাকার শিমুলপুরের সেকেন্দার আলী (৫৫), কেশবপুরের সানাঙ্গসা এলাকার সিরাজ উদ্দিন (৯৫), পিরোজপুর সদরের ৩১৪ সিআইপাড়ার আবুল বরকত (৮১)।

এ ছাড়া হাসপাতালের করোনা ইউনিটে ৮৫ জন চিকিৎসাধীন ছিলেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২১ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। আইসিইউতে রয়েছেন পাঁচজন এবং এইচডিইউতে আছেন ১০ জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনার দৌলতপুরের আয়শা বেগম (৬৮), একই এলাকার ফাতেমা বেগম (৬০) এবং বাগেরহাটের শরণখোলার রাবেয়া বেগম (৪৫)। এ ছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৬৫ জন, তার মধ্যে ৩৩ জন পুরুষ এবং ৩২ জন নারী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status