ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ওমান-আমিরাতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 30 June, 2021, 11:25 AM

ওমান-আমিরাতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ

ওমান-আমিরাতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারতে করোনাভাইরাস পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে অপারগতা প্রকাশ করেছিল দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এরপর আসরের ভেন্যু হিসেবে যুক্ত হয় ওমান ও সংযুক্ত আরব আমিরাত। গতকাল সোমবার সন্ধ্যায় বিসিসিআই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) বিষয়টি অবহিত করে।

আজ মঙ্গলবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা জানিয়ে দিল, ভারত নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে।

ওমান ও আরব আমিরাতে হলেও মূল আয়োজকের মর্যাদায় থাকবে ভারত। ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম, শারজাহ স্টেডিয়াম ও ওমান ক্রিকেট গ্রাউন্ডে হবে এই মহাযজ্ঞ।

আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেছেন, ‘নিরাপদে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়াতেই আমাদের অগ্রাধিকার। যদিও ভারতে এই ইভেন্ট আয়োজন করতে না পেরে আমরা হতাশ। ভক্তদের ক্রিকেটের চমৎকার উদযাপন নিশ্চিত করতে আমরা বিসিসিআই, আমিরাত ক্রিকেট বোর্ড ও ওমান ক্রিকেটের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবো।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status