|
ভয় দেখিয়ে শিশুকে ধর্ষণ, বাবা-মাকে হত্যার হুমকি
নতুন সময় প্রতিনিধি
|
![]() ভয় দেখিয়ে শিশুকে ধর্ষণ, বাবা-মাকে হত্যার হুমকি এতে ঘটনার ১০ দিন পর ওই ছাত্রীর মা বাদী হয়ে বুধবার সকালে ধর্ষকের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার খবর পেয়ে ধর্ষক শামীম (৩৫) আত্মগোপন করেছে। ধর্ষক শামীম ফতুল্লার পশ্চিম দেলপাড়া টাওয়ারপাড় এলাকার মিলনের ভাইয়ের বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটের ভাড়াটিয়া মৃত বয়রা ডাক্তারের ছেলে। মামলায় উল্লেখ করা হয়, ধর্ষক শামীমকে ওই শিশু আঙ্কেল বলে ডাকে। ১৭ মে দুপুরে ছাত্রীকে বাসায় রেখে তার বাবা-মা বাইরে যান। দুপুর আড়াইটায় বাসায় প্রবেশ করে শিশুকে ছুরির ভয় দেখিয়ে ধর্ষণ করে শামীম। এতে ওই শিশু অসুস্থ হয়ে পড়লে তার বাবা-মা বাসায় এসে বিষয়টি জানতে পেরে দ্রুত শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসা শেষে বাসায় আসলে ধর্ষক শামীম তাদের মামলা না করতে হুমকি দেয়। মামলা গ্রহণের সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, ধর্ষককে গ্রেফতারে অভিযান চলছে। আশা করি দ্রুত গ্রেফতার হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
