ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
ফিলিস্তিনিদের জন্য ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বিএনপি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 26 May, 2021, 8:59 PM

ফিলিস্তিনিদের জন্য ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বিএনপি

ফিলিস্তিনিদের জন্য ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বিএনপি

ইসরাইলি হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনিদের জন্য ‘ওষুধপত্র ও চিকিৎসাসামগ্রী’ দিয়েছে বিএনপি। বুধবার বিকালে বারিধারার দূতাবাসে গিয়ে রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই রামাদানের কাছে এই ওষুধপত্র ও চিকিৎসাসামগ্রী হস্তান্তর করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


ফখরুল বলেন, ফিলিস্তিনের জনগণের উপরে যে অন্যায় আক্রমণ করা হয়েছে এবং শিশু নারীসহ প্রায় ২শ’ উপরে মানুষকে হত্যা করা হয়েছে, অসংখ্য মানুষকে আহত করা হয়েছে। তাদের অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, স্কুল-হাসপাতাল ধ্বংস হয়ে গেছে- আমরা এই বর্বরোচিত হামলার নিন্দা জানিয়েছি প্রথম থেকেই।


তিনি বলেন, আমরা ফিলিস্তিনের প্রেসিডেন্ট আবু আব্বাস সাহেবকে চিঠি দিয়েছিলাম এবং ফিলিস্তিনিদের সঙ্গে আমাদের একাত্মতা ঘোষণা করেছি। আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজকে কিছু ওষুধপত্র ও চিকিৎসার সরঞ্জাম নিয়ে এসেছি, যা সামান্য হলেও তাদের যে সংগ্রাম, সেই সংগ্রামে তাদের সাহায্য করবে।


মির্জা ফখরুল বলেন, আমরা অত্যন্ত দুখের সঙ্গে লক্ষ্য করেছি যে, ফিলিস্তিন একটি ন্যায়সঙ্গত লড়াই করছে তাদের নিজস্ব ভূমির জন্য। সেই সময়ে দুঃখজনকভাবে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্টের ওপর থেকে ‘ইসরাইল’ শব্দ তুলে নেওয়াতে আমরা অত্যন্ত দুঃখবোধ করছি, আমরা ক্ষোভ প্রকাশ করছি। তাদের এই যুদ্ধের সময়ে সংগ্রামের সময়ে যখন গোটা পৃথিবী দাঁড়াচ্ছে সেই সময়ে এটা খুবএকটা ভালো কাজ হয়নি বলে আমরা মনে করি।


ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই রামাদান এই সহযোগিতায় ধন্যবাদ জ্ঞাপন করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার আশু আরোগ্য কামনা করেছেন।


রাষ্ট্রদূত বলেন, আমাদের ফিলিস্তিনি জনগণ আপনাদের এই সহযোগিতার কথা কখনো ভুলবে না। আমরা বাংলাদেশের জনগণের শুভ কামনা করি। একইসঙ্গে আমরা বাংলাদেশের স্থিতিশীলতা, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করছি।


হস্তান্তর অনুষ্ঠানে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status