ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৩০ মে ২০২৬ ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছেলেসহ ইংল্যান্ডে যেতে চান সানিয়া, ব্রিটেনকে ভারত সরকারের চিঠি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 21 May, 2021, 2:10 PM

ছেলেসহ ইংল্যান্ডে যেতে চান সানিয়া,  ব্রিটেনকে ভারত সরকারের চিঠি

ছেলেসহ ইংল্যান্ডে যেতে চান সানিয়া, ব্রিটেনকে ভারত সরকারের চিঠি

মূল লক্ষ্য অলিম্পিকে অংশগ্রহণ। তার আগে নিজেকে প্রস্তুত করতে লম্বা সফরে যাচ্ছেন সানিয়া মির্জা। এক মাস ইংল্যান্ড অবস্থান করবেন ভারতের টেনিস কুইন। তার আগে চিন্তা সন্তানের ভিসা নিয়ে।

আড়াই বছর বয়সী ইজহান মির্জা মালিককে সঙ্গে নিয়ে যেতে চান সানিয়া। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করেন তিনি। সরকারের পক্ষ থেকে অনুমোদনও মিলেছে। এখন অপেক্ষা ব্রিটিশ সরকারের অনুমতির।

আগামী জুলাইয়ে ২৩ তারিখ শুরু হচ্ছে টোকিও অলিম্পিক। ভারতের ক্রীড়া মন্ত্রণালয়ে টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিমের অন্তর্ভুক্ত সানিয়া। তাই একাধিক প্রতিযোগিতায় অংশ নেবেন।

নটিংহ্যাম ওপেন দিয়ে শুরু হবে সানিয়ার প্রস্তুতি। বার্মিংহ্যাম, ইস্টবোর্ন ওপেন ও শেষে উইম্বলডনেও অংশ নিতে চলেছেন হায়দরাবাদে জন্ম নেয়া এই তারকা।

২০১০ সালে পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের বিয়ে হয়। ২০১৮ সালের অক্টোবরে তাদের কোলজুড়ে আসে ইজহান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status