ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৩০ মে ২০২৬ ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 21 May, 2021, 2:09 PM

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস-২ পরিচয়ে প্রতারণার অভিযোগে মানিকগঞ্জে রুবেল মিয়া ওরফে শাওন (৩৬) নামের এক যুবককে আটক করেছে র্যা ব-৪ এর সদস্যরা।

শুক্রবার ভোর ৪টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বেতিলা এলাকার এলাকার রমজান মোল্লার বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত রুবেল মিয়া ওরফে শাওন জেলার হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের বসন্তপুর আদর্শ গ্রামের শেখ মোশারফ হোসেনের ছেলে।

র‌্যা ব-৪ এর মানিকগঞ্জ সিপিসির সহকারী পুলিশ সুপার উনু মং বলেন, আটক শাওন মানিকগঞ্জে বেশ কিছুদিন ধরে নিজেকে প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকু পরিচয় দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ করার কথা বলে চাঁদা দাবি করে আসছিল। পাশাপাশি জেলার কয়েকজন ব্যক্তিকে ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পাইয়ে দেওয়া ও কেন্দ্রীয় কিংবা জেলা পর্যায়ে দলীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা দাবি করে আসছিল। এছাড়াও ফরিদপুরে একটা খেলার অনুষ্ঠানে বিতরণের জন্য মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার ওয়ারলেস গেটের ড্রিম টাচ ইলেকট্রনিকের মালিক তৌফিক খানের কাছে টেলিভিশন দাবি করেন।

তিনি আরও বলেন, ড্রিম টাচ ইলেকট্রনিকের মালিক তৌফিক খানের কাছ থেকে বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে শাওনকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও ভুয়া ভিজিটিং কার্ড পাওয়া যায়। আটকের পর র্যা বের কাছে শাওন প্রতারণার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে তৌফিক খান একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন।

উল্লেখ্য, এর আগে মানিকগঞ্জের এক নারীকে প্রতারণা করে বিয়ের নাম করে সাভারেরর একটি বাসায় দীর্ঘদিন আটকে রেখে নির্যাতন এবং জমি, টাকা আত্মসাতের অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছিল শাওন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status