ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
মামুনুলসহ তিন হেফাজত নেতাকে পাঁচ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 19 May, 2021, 5:22 PM

মামুনুলসহ তিন হেফাজত নেতাকে পাঁচ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ

মামুনুলসহ তিন হেফাজত নেতাকে পাঁচ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ

হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হকসহ তিন নেতাকে হাটহাজারী থানার পাঁচ সহিংসতা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বাকি দুজন হলেন বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব জুনায়েদ আল হাবিব ও সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী। এই তিন হেফাজত নেতা গ্রেফতার হয়ে, একাধিক মামলায় কারাগারে রয়েছেন।

আজ বুধবার এ আদেশ দেন চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহ কায়সারের ভার্চুয়াল আদালত।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের সদর কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির। তিনি বলেন, ‘মামুনুল হকসহ কারাগারে থাকা হেফাজতের তিন নেতাকে হাটহাজারীর সহিংসতার ঘটনায় দায়ের হওয়া পাঁচ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। আজ (বুধবার) শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে, গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন।’


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status