ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ফিলিস্তিন নিয়ে বাইডেনের মুখোমুখি রাশিদা তালিব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 19 May, 2021, 5:17 PM

ফিলিস্তিন নিয়ে বাইডেনের মুখোমুখি রাশিদা তালিব

ফিলিস্তিন নিয়ে বাইডেনের মুখোমুখি রাশিদা তালিব

যুক্তরাষ্ট্রের মিশিগানের ফিলিস্তিনি বংশোদ্ভূত কংগ্রেস প্রতিনিধি রাশিদা তালিব এবার প্রেসিডেন্ট জো বাইডেনের মুখোমুখি হয়েছেন। গতকাল মঙ্গলবার তিনি ফিলিস্তিনিদের নিয়ে নিজের উদ্বেগের কথা সরাসরি জানান মার্কিন প্রেসিডেন্টকে। খবর নিউ ইয়র্ক টাইমস এর।

এসময় তিনি ইসরায়েল সরকারের প্রতি বাইডেনের আর্থিক ও কূটনৈতিক সহায়তার বিষয়টি নিয়েও আলোচনা করেন। একইসঙ্গে যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে ৩.৪ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেয়- সে বিষয় নিয়েও আলোচনা করেন।
বাইডেনের সঙ্গে রাশিদার এই মুখোমুখি আলাপের ভিডিও প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। ভিডিওতে দেখা যায়, বাইডেনের সাথে কয়েক মিনিট কথা বলার পর তার সাথে হাত মেলান তালিব।

এর আগে, ইসরাইলের আত্মরক্ষার অধিকার আছে বলে বাইডেনের দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেন ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট দলের সদস্য রাশিদা তৈয়ব। কংগ্রেসে ফিলিস্তিন প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি চোখের পানি সংবরণ করতে পারেননি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status