ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
লকডাউনে বিয়ের আয়োজন, কনেপক্ষসহ ডেকোরেটর মালিককেও জরিমানা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 19 May, 2021, 12:40 PM

লকডাউনে বিয়ের আয়োজন, কনেপক্ষসহ ডেকোরেটর মালিককেও জরিমানা

লকডাউনে বিয়ের আয়োজন, কনেপক্ষসহ ডেকোরেটর মালিককেও জরিমানা

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করে বিয়ের দাওয়াতের আয়োজনের মাধ্যমে জনসমাগম করায় এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে দাওয়াতের আয়োজন করায় কনেপক্ষসহ ও ডেকোরেটর মালিককে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ মে) সন্ধ্যায় আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের শুকাতি বোয়ালমারী গ্রামে বিয়ের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান।

নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান সময় নিউজকে জানান, করোনার এই সময়ে সরকারি নির্দেশনা অমান্য করে বিয়ের আয়োজন করে জনসমাগম করায় এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে দাওয়াতের আয়োজন করায় কনের বাবা উপস্থিত না থাকায় কনের নানা আজিজুল হককে ১০ হাজার টাকা এবং ডেকোরেটর মালিক আইজুলকে ৬ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

এসময় আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইজার উদ্দীন উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status