ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
পুরো ফিলিস্তিনে ছড়িয়ে পড়েছে ইসরায়েলবিরোধী সংঘর্ষ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 19 May, 2021, 12:47 PM

পুরো ফিলিস্তিনে ছড়িয়ে পড়েছে ইসরায়েলবিরোধী সংঘর্ষ

পুরো ফিলিস্তিনে ছড়িয়ে পড়েছে ইসরায়েলবিরোধী সংঘর্ষ

পুরো ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সহিংসতার বিরুদ্ধে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। জানা গেছে, অবরুদ্ধ গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের পাশাপাশি ইসরায়েলের ভেতরেও গতকাল মঙ্গলবার সাধারণ ধর্মঘট পালিত হয়েছে। খবর পার্সটুডের।

ইহুদিবাদী ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে ইসরাইলের অভ্যন্তরের বিক্ষুব্ধ লোকজন প্রতিবাদ সমাবেশ করে। তবে কারা এই বিক্ষোভ প্রতিবাদ করেছে তাদের সঠিক পরিচয় জানা যায়নি বলে খবর প্রকাশ করেছে লেবাননের আল-মায়েদিন টেলিভিশন চ্যানেল।
উল্লেখ্য, ১৯৪৮ সালে অবৈধভাবে ইসরাইল প্রতিষ্ঠার আগের সীমানায় ইহুদিবাদীদের সঙ্গে ফিলিস্তিনি জনগণের সংঘর্ষ চলছে। গাজা এবং পবিত্র জেরুজালেম শহরে ইসরায়েলি সেনারা আগ্রাসন চালানোর শুরু থেকেই এ ধরনের বিক্ষোভ-প্রতিবাদ হয়ে আসছে ইসরায়েলের অভ্যন্তরে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status