ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিমানবন্দরে ডাক বিভাগের মালামালের ভেতর ইয়াবা, আটক ৪
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 19 May, 2021, 12:37 PM

বিমানবন্দরে ডাক বিভাগের মালামালের ভেতর ইয়াবা, আটক ৪

বিমানবন্দরে ডাক বিভাগের মালামালের ভেতর ইয়াবা, আটক ৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার ডাক বিভাগের মালামালের ভেতর থেকে ইয়াবা উদ্ধার করেছে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় ইয়াবার চালান পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পোস্ট অফিসের ৪ জন কর্মচারীকে আটক করা হয়।

বুধবার (১৯ মে) সকালে বিমানবন্দরের ৮ নম্বর হ্যাংগার গেটে পোস্ট অফিসের মালামাল স্ক্যানিংয়ের সময় ব্যাগের ভেতর ধরা পড়ে ইয়াবার এ চালান।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান জানান, সকাল ৭টার দিকে ডাক বিভাগের মালামাল স্ক্যানিংয়ের সময় ইয়াবাসদৃশ বস্তু শনাক্ত করে এভসেক স্ক্যানার এ এস জি সুলতান মাহমুদ।

সঙ্গে সঙ্গে বিষয়টি বিমানবন্দরের সিকিউরিটি ম্যানেজারকে অবহিত করা হলে স্কোয়াড লিডার আশেকিনের নেতৃত্বে একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে ২ হাজার ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক পোস্ট অফিসের চার কর্মচারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status