ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত ২ জনের মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 18 May, 2021, 8:37 PM

কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত ২ জনের মৃত্যু

কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত ২ জনের মৃত্যু

যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত রোববার বিকাল সোয়া ৫টার দিকে বিমলচন্দ্র দে (৬০) নামে ওই ব্যক্তি যশোর উপ-শহরস্থ বলাকা হোটেলে মারা যান। মৃত বিমলচন্দ্র শরীয়তপুর সদর উপজেলার পালং এলাকার গৌরাঙ্গচন্দ্র দে’র ছেলে। কোয়ারেন্টিনে তার সঙ্গে স্ত্রী ও ছেলে ছিলেন। এ নিয়ে গত ৩ দিনে ভারতফেরত ২ বাংলাদেশির মৃত্যু হয়েছে।


স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে,  বিমলচন্দ্র ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি স্ত্রী ও ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে যান। গত ৮ই মে তারা বেনাপোল ইমিগ্রেশন দিয়ে দেশে ফেরেন।


ওইদিনই তাদের যশোর উপ-শহরস্থ বলাকা হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়।  রোববার দুপুরের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। বিকাল চারটা ৪৫ মিনিটে তাকে বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান।


যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, বিমলচন্দ্র ফুসফুসের ক্যান্সারের লাস্ট স্টেজে ছিলেন। অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। বিকাল পাঁচটা ১৫ মিনিটের দিকে তিনি মারা যান। তিনি আরো বলেন, বিমল, তার স্ত্রী ও ছেলের অ্যান্টিজেন পরীক্ষায় নেগেটিভ এসেছে। এ ছাড়া তাদের প্রত্যেকের পিসিআর টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। 

বিমলচন্দ্র দে’র মরদেহ তার স্ত্রী ও ছেলে পুলিশের সহায়তায় শরীয়তপুরে নিয়ে গেছেন। এর আগে ১৩ই মে যশোর হাসান হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা আম্বিয়া খাতুন (৩৩) নামে এক ক্যান্সার রোগী মারা যান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status