ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
নিহত প্রথম ইসরাইলি সৈন্যটি ফিলিস্তিনি নারীকে ধর্ষণ করে গর্ব করেছিল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 18 May, 2021, 8:44 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 18 May, 2021, 8:46 PM

নিহত প্রথম ইসরাইলি সৈন্যটি ফিলিস্তিনি নারীকে ধর্ষণ করে গর্ব করেছিল

নিহত প্রথম ইসরাইলি সৈন্যটি ফিলিস্তিনি নারীকে ধর্ষণ করে গর্ব করেছিল

ফিলিস্তিনিদের বিরুদ্ধে সাম্প্রতিকতম সহিংসতায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রথম নিহত হওয়া সৈন্যটি এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে একজন ফিলিস্তিনি নারীকে ধর্ষণ করার বিষয়ে গর্ববোধ করেছিল।


বুধবার গাজা উপত্যকার কাছে এক অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলায় ওমর তাবিব (২১) নিহত হয়েছেন বলে ডেইলি সাবাহ জানিয়েছে। ইসরাইলি কর্তৃপক্ষ হামাসকে ওই হামলার জন্য দায়ী করেছে যাতে তাবিব নিহত হয় এবং আরও একজন সৈন্য গুরুতর আহত হয়। আরেকজন অফিসারও হালকা আঘাতপ্রাপ্ত হন।


আইডিএফ তাবিবের মৃত্যুসংবাদ প্রচারের পর নেটিজেনরা তার সম্পর্কে ইন্টারনেটে অনুসন্ধান শুরু করে। আর তখনই তাবিবের টুইটার একাউন্ট ঘেটে ভয়ংকর এক তথ্য পাওয়া যায়। ২০১৯ সালের আগস্টের আট তারিখে এক টুইটে তাবিব নিজেই জানান, তিনি একজন ফিলস্তিনি নারীকে ধর্ষণ করেছেন। তাবিব এবং অন্য ইসরাইলি সেনাদের মাদকাসক্ত এবং শিশু হত্যাকারী বলে জনৈক ফিলিস্তিনপন্থী টুইটার ব্যবহারকারী আক্রমণাত্মক পোস্ট করার পর তাবিব এমন মন্তব্য করেছিলেন।

 
বৃহস্পতিবার তাবিবকে  উত্তর ইসরাইলে তার নিজ শহর ইলিয়াকিমে সমাধিস্থ করা হয় যেখানে মূলত ইয়েমেনি বংশোদ্ভূত ইহুদি অধিবাসীরা থাকেন। তার অন্ত্যেষ্টিক্রিয়ায় কয়েক শ স্থানীয় এবং আইডিএফ কর্মী অংশ নেন। আর মাত্র কয়েক সপ্তাহ পরই তাবিবের অবসরে যাওয়ার কথা ছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status