ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় মাদ্রাসাছাত্র গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 18 May, 2021, 6:20 PM

প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় মাদ্রাসাছাত্র গ্রেফতার

প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় মাদ্রাসাছাত্র গ্রেফতার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করায় শেখ রাসেল (১৯) নামের এক মাদ্রাসাছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে চিতলমারী থানা পুলিশ তাকে উপজেলার বারাশিয়া থেকে শেখ রাসেলকে গ্রেফতার করে।

শেখ রাসেল চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের শেখ বেল্লাল হোসেনের ছেলে। সে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া কওমি মাদ্রাসার শিক্ষার্থী।

চিতলমারী থানার ওসি এএইচএম কামরুজ্জামান জানান, ১৭ মে শেখ রাসেল নামের ওই ছাত্র তার ফেসবুক আইডি থেকে  কটূক্তি করে প্রধানমন্ত্রীর ছবি পোস্ট করে। এ ঘটনায় রাতেই চিতলমারী সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status