ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
মেয়েকে বাঁচাতে জীবন দিলেন মা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 18 May, 2021, 6:18 PM

মেয়েকে বাঁচাতে জীবন দিলেন মা

মেয়েকে বাঁচাতে জীবন দিলেন মা

নাটোরের বড়াইগ্রামে মেয়েকে বাঁচিয়ে দিয়ে নিজে নিয়ন্ত্রণহীন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জীবন দিলেন নুরজাহান বেগম (৩৪) নামে এক মমতাময়ী মা।

নিহতের স্বামী ও ছেলের চোখের সামনেই মঙ্গলবার নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার গড়মাটি মুচিপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার উপজেলার গড়মাটি মুচিপাড়া গ্রামের মিলন হোসেনের স্ত্রী নুরজাহান বেগম তার স্বামী ও দুই সন্তানকে নিয়ে জমি থেকে ঢেঁড়স তুলতে যাচ্ছিলেন। পথে তার স্বামী ও ছেলে মাহিন (১৩) মহাসড়ক পার হয়ে গেলেও চলমান গাড়ির ভিড়ের কারণে নুরজাহান ও তার মেয়ে জান্নাতুল খাতুন (৪) রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন।

এ সময় আলুবোঝাই দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দিকে ছুটে আসছিল। বিষয়টি দেখতে পেয়ে মা নুরজাহান তার মেয়ে জান্নাতুলকে দুই হাতে ধরে দূরে ফেলে দিয়ে নিজে ট্রাকের চাকার নিচে পিষ্ট হন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ ব্যাপারে বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর চালক-হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status