|
সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও মামলার ঘটনায় টিএমজিবি’র প্রতিবাদ
নতুন সময় ডেস্ক
|
![]() সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও মামলার ঘটনায় টিএমজিবি’র প্রতিবাদ সংগঠনের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করে সচিবালয়ে স্বাস্থ্য বিভাগের ভেতরে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় নিরপেক্ষ তদন্ত করার দাবী জানানো হয়। পেশাগত দায়িত্ব পালনের সময় আটকে রাখা, হেনস্তা করা, চিকিৎসা না করে থানায় হস্তান্তর করা ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের উপর এভাবে হামলা-মামলা করে গণমাধ্যমকর্মীদের সঠিক দায়িত্ব থেকে নিবৃত রাখা যাবে না। এ ঘটনার মাধ্যমে সরকারি কর্মকর্তাদের সাংবাদিক হয়রানী করতে উৎসাহ দেয়া হলো। সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক রোজিনা ইসলামকে দ্রুত মুক্তি দেয়ার আহবান জানানো হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
