ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
ডিজাবের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 30 April, 2026, 2:51 PM

ডিজাবের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম

ডিজাবের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম

প্রতিরক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন- ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব) এর দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক খবরের কাগজের বিশেষ প্রতিনিধি আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক পদে চ্যানেল আই'র জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুম নির্বাচিত হয়েছেন। আলমগীর হোসেন বিদায়ী কমিটিরও সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) শ্রীমঙ্গলে (মৌলভীবাজার) একটি অভিজাত রিসোর্টে সংগঠনের নতুন নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠান আয়োজন করা হয়। এর আগে সেখানে সদস্যদের অংশগ্রহণে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভায় আগের কমিটির কাঠামোগত আকার কমিয়ে ১১ সদস্য বিশিষ্ট নতুন নির্বাহী কমিটি নির্বাচিত করেন সদস্যরা। 

নবনির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি পদে বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক ঢাকা ট্রিবিউনের চিফ রিপোর্টার আলী আসিফ শাওন, অর্থ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার কাজী সোহাগ, সাংগঠনিক সম্পাদক রুপালি বাংলাদেশের সিনিয়র রিপোর্টার সাইফ বাবলু, দপ্তর সম্পাদক (প্রচার ও প্রশিক্ষণ) দ্য নিউজ টুয়েন্টিফোর ডটকমের বিশেষ প্রতিনিধি কামাল হোসেন তালুকদার, আন্তর্জাতিক সম্পাদক পদে অলক্রাইমস.টিভির সম্পাদক হাবিবুল্লাহ মিজান এবং তিনজন নির্বাহী সদস্য যথাক্রমে সিটিজেন নিউজের বিশেষ প্রতিনিধি আয়নাল হোসেন, দৈনিক নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার এস এম মিন্টু ও ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার মনি আচার্য্য।   

তিন সদস্যের ডিজাব নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন  ডিজাবের সাবেক সভাপতি মামুনুর রশীদ। অপর দুজন হলেন- ডিজাবের সিনিয়র সদস্য ও দেশকাল নিউজের অ্যাসািনমেন্ট এডিটর মাসুদ করিম এবং ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের (আইজ্যাব) সভাপতি ও দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার নেসারুল হক খোকন। পরে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন বিজয়ীদের নাম ঘোষণা করেন। 

এছাড়া এ অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্ত আলোচনা হয়। এতে রাষ্ট্রের সুরক্ষা এবং প্রতিরক্ষা খাতের আরও আধুনিকায়ন-সক্ষমতা বাড়ানোসহ নানা বিষয়ে লেখালেখির মাধ্যমে সাংবাদিকদের ভূমিকা রাখতে গঠনমূলক আলোচনা করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status