ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
সিলেটে চীনা নাগরিক খুন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 18 May, 2021, 6:01 PM

সিলেটে চীনা নাগরিক খুন

সিলেটে চীনা নাগরিক খুন

সিলেটে সহকর্মীর ছুরিকাঘাতে চীনা নাগরিক উই ওয়েল টাও খুন হয়েছেন। মঙ্গলবার সকালে নগরীর পাঠানটুলা বাসায় এ ঘটনা ঘটে। নিহত চীনা নাগরিক সিলেটের কুমারগাওয়ের বিদ্যুৎ প্লান্টে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।


পুলিশ জানিয়েছে- কুমারগাও বিদ্যুৎ প্লান্টে কাজ করেন ১২ জন চীনা নাগরিক। তারা বসবাস করেন নগরীর পাঠানটুলাস্থ নিবাস-বি-১১/৯নং বাসায়। সকাল ৮টার দিকে নাস্তা করে চীনা শ্রমিকরা কাজে চলে যান। এরপরও কয়েকজন কর্মস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় ৫ তলার ৭নং ফ্লাটে হঠাৎ মারামারি শব্দ শোনা যায়।


বাসায় থাকা অন্য চীনা নাগরিকরা গিয়ে দেখেন একজন রক্তাক্ত অবস্থায় পড়েন। অপরজনও রক্তাক্ত। তারা পুলিশকে খবর দিলে কোতোয়ালি ও পিবিআই পুলিশের দুটি টিম গিয়ে লাশ উদ্ধার করে। আহত অপর শ্রমিককে উদ্ধার করা হয়েছে।


কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ জানিয়েছেন- নিহত চীনা নাগরিকের বুকের মাঝামাঝি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও অন্য চীনা নাগরিকের শরীরের একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাকে উদ্ধার করেছে পুলিশ। এসময় ফ্লাট থেকে দু’টি ছোরা উদ্ধার করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status