ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
নেত্রকোনায় বজ্রপাতে ৭ জনের মৃত্যু, আহত ৯
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 18 May, 2021, 6:00 PM

নেত্রকোনায় বজ্রপাতে ৭ জনের মৃত্যু, আহত ৯

নেত্রকোনায় বজ্রপাতে ৭ জনের মৃত্যু, আহত ৯

হাওরে কাজ করতে গিয়ে নেত্রকোনার তিন উপজেলায় বজ্রপাতে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন।

এদের মধ্যে কেন্দুয়া উপজেলায় দুজন, মদনে দুজন ও খালিয়াজুরীতে তিনজন। নিহতরা সবাই কৃষক এবং এরা সবাই হাওরে কাজ করতে গিয়ে বজ্রপাতে নিহত হন। আহতদের মধ্যে খালিয়াজুরীতে পাঁচজন ও মদনে চারজন রয়েছেন।

মঙ্গলবার (১৮ মে) বিকেল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সি বজ্রপাতে সাতজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের বৈরাটী গ্রামের মো. বায়েজিদ মিয়া (৪২) ও কান্দিউড়া ইউনিয়নের কুণ্ডলী গ্রামের মো. ফজলুর রহমান (৫৫), খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের খেলু ফকিরের ছেলে কৃষক অছেক মিয়া (৩২) একই গ্রামের আমির সরকারের ছেলে কৃষক বিপুল মিয়া (২৮), বাতুয়াইল গ্রামের মঞ্জুরুল হকের ছেলে মনির হোসেন, মদন উপজেলার পশ্চিম ফতেপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে হাফেজ মো. শরীফ ( ১৮) ও একই গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে মাওলানা আতাবুর রহমান (১৯)।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status