ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
এবার রেড ক্রিসেন্ট ভবনে ইসরাইলি বিমান হামলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 18 May, 2021, 6:03 PM

এবার রেড ক্রিসেন্ট ভবনে ইসরাইলি বিমান হামলা

এবার রেড ক্রিসেন্ট ভবনে ইসরাইলি বিমান হামলা

ফিলিস্তিনের ভূখণ্ড গাজায় কাতারি রেড ক্রিসেন্ট সোসাইটির (কিউআরসিএস) কার্যালয়ে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত দুই ফিলিস্তিনি নিহত ও ১০ জন আহত হয়েছেন। খবর-আলজাজিরার।

সোমবার সংস্থাটির পক্ষ থেকে এক টুইটে বলা হয়, তাদের অফিসে ইসরাইলি দখলদার বাহিনী হামলা চালিয়েছে।

গাজায় কাতারি রেড ক্রিসেন্টের প্রধান কার্যালয়ে হামলা চালানোয় নিন্দা জানিয়েছে সংস্থাটি।  তারা বলছে,  আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুসারে ত্রাণ কর্মীদের কাজ করতে সুযোগ দেওয়া উচিত।

কাতার রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব আলি বিন হাসান আল-হামাদি ইসরাইলি হামলাকে জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যায়িত করেছেন। ইসরাইল জেনেভা কনভেনশনে স্বাক্ষর করেছে।

রেড ক্রিসেন্ট সোসাইটির ভবনে ইসরাইলি বাহিনীর হামলার ঘটনায় কাতারের পররাষ্ট্রমন্ত্রীও নিন্দা জানিয়েছেন।  তিনি মানবিক সহায়তা ও সংবাদমাধ্যমের প্রতিষ্ঠানে হামলা আন্তর্জাতিক আইনের পরিষ্কার লঙ্ঘন।

এর আগে আলজালা ভবনে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। সেই ভবনটিতে আলজাজিরা ও এপির কার্যালয়সহ বেশ কিছু গণমাধ্যমের অফিস ও ফ্ল্যাট ছিল।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status