ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
ভারতে মসজিদ-মাদরাসা ছেড়ে দেয়া হচ্ছে কোভিড রোগীদের জন্য
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 1 May, 2021, 5:17 PM

ভারতে মসজিদ-মাদরাসা ছেড়ে দেয়া হচ্ছে কোভিড রোগীদের জন্য

ভারতে মসজিদ-মাদরাসা ছেড়ে দেয়া হচ্ছে কোভিড রোগীদের জন্য

করোনা মহামারির ভয়াবহতায় জর্জরিত ভারত। প্রতিদিন সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড হচ্ছে। দিল্লি ও মহারাষ্ট্র অঙ্গরাজ্যের স্বাস্থ্যখাত ধসে পড়েছে। দেখা দিয়েছে অক্সিজেনের তীব্র সংকট। হাসপাতালেও পর্যাপ্ত বেড পাচ্ছেন না রোগীরা।

এমন অবস্থায় মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন ভারতের মুসলমানরা। তারা মসজিদ, মাদরাসাগুলো করোনা সেন্টারে রুপান্তর করেছেন।

তুর্কি সংবাদ সংস্থা আন্দালু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে বিভিন্ন মুসলিম সংস্থা ভারতের করোনা সংকট মোকাবিলা নিয়ে কাজ করছে।

দেশটির পশ্চিমে গুজরাটে ভাদোদারা শহরে একটি মাদরাসায় কোভিড রোগীদের জন্য বেড, ভেন্টিলেটর ও অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। সেখানে রোগীরা আইসোলেশনেও থাকতে পারেন।

সেখানকার প্রিন্সিপাল মুফতি আরিফ আব্বাস বলেন, পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। আমরা কোভিড রোগীদের জন্য মাদরাসা উন্মুক্ত করেছি। আমরা মানুষের সেবা করতে চাই।

তিনি বলেন, গত সপ্তাহ ধরে সেখানে করোনা রোগীদের সেবা দেওয়া হচ্ছে। এছাড়া ভাদাদারার মসজিদের একটি অংশেও কোভিড রোগীদের জন্য চিকিৎসাসেবার পরিবেশ তৈরি করা হয়েছে।

শুধু গুজরাট নয়, দিল্লিতেও একটি মসজিদকে কোয়ারেন্টিন সেন্টার বানানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের বরাতে জানা যায়, দিল্লির ওই মসজিদটির নাম গ্রিন পার্ক মসজিদ। সেখানে বিশেষভাবে কোয়ারেন্টিন সেন্টার বানানো হয়েছে। যাতে রয়েছে মেডিকেল সাপোর্টসহ ১০টি বেড। এছাড়া রোগীদের মাস্ক, সেনিটাইজার ও ওষুধ সরবরাহ করা হচ্ছে।

এছাড়া সেখানকার মুসলমানরা করোনা রোগীদের জন্য হেল্পলাইন (মোবাইল কল), ওষুধ, ত্রাণ ও সুরক্ষাসামগ্রী নিয়েও কাজ করছেন।  

চলতি বছর এপ্রিল থেকে প্রতিদিনই ভারতে তিন লাখের বেশি মানুষ করোনা সংক্রমিত হচ্ছে। করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। শুক্রবার থেকে শনিবার (০১ মে) সকাল পর্যন্ত দেশটিতে সবশেষ একদিনে শনাক্ত হয়েছে রেকর্ড চার লাখের বেশি। আর মারা গেছে সাড়ে তিন হাজারের বেশি মানুষ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status