ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
ফেনসিডিল নিয়ে স্বামীসহ ভুয়া নারী সাংবাদিক আটক
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 1 May, 2021, 5:18 PM

ফেনসিডিল নিয়ে স্বামীসহ ভুয়া নারী সাংবাদিক আটক

ফেনসিডিল নিয়ে স্বামীসহ ভুয়া নারী সাংবাদিক আটক

দিনাজপুরে ঘোড়াঘাটে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ভুয়া নারী সাংবাদিক শাপলা আক্তার সৃষ্টি ও তার স্বামীকে আটক করেছে পুলিশ। শনিবার (০১ মে) সকালে উপজেলার বলাহার বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার অফিসার ইনর্চাজ আজিম উদ্দিন জানান, মাদক পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম বলাহার বাজারে অবস্থান নেয়। এ সময় হিলি থেকে মোটরসাইকেল যোগে বগুড়া যাবার পথে বলাহার বাজারে গাড়িটিকে পুলিশ সদস্যরা থামার জন্য সংকেত দেয়। এ সময় তারা গাড়িটি না থামিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে।

পরে পুলিশ সদস্যরা তাদেরকে ধাওয়া করে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ভ্যানেটি ব্যাগ ও বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ১৩৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের পর দিনাজপুর আদালতে পাঠানো হবে।

আটককৃতরা হলেন- জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ভীমপুর এলাকার লিয়াকত আলীর ছেলে মুন্না বিহারী (৪০) ও তার স্ত্রী ভুয়া সাংবাদিক শাপলা আক্তার সৃষ্টি (৩৫)।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status