ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 17 March, 2021, 6:09 PM

ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে একজন পাইলট নিহত হয়েছেন। নিহত পাইলট হলেন গ্রুপ ক্যাপ্টেন এ. গুপ্ত। আজ (১৭ মার্চ) সকালে ভারতের মধ্যাঞ্চলে এই ঘটনা ঘটে বলে জানায় ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)।

এনডিটিভি জানায়, বুধবার সকালে সামরিক প্রশিক্ষণের অংশ হিসেবে একটি মিগ-২১ যুদ্ধবিমান নিয়ে উড্ডয়নের সময় ভারতের মধ্যাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে। আকাশে উড্ডয়নের সময় বিমানটি বিধ্বস্ত হয়।

টুইটারে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার বিষয়টি স্বীকার করে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)। তারা জানায়, ‘মর্মান্তিক এক দুর্ঘটনায় গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তাকে হারিয়েছে আইএএফ।’

এই ঘটনায় আইএএফ গভীর শোক প্রকাশের পাশাপাশি নিহত পাইলটের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে। এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

সম্পাদনা: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status