ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিখোঁজ শিশুর মরদেহ মিললো ঝোঁপে
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 17 March, 2021, 6:04 PM

নিখোঁজ শিশুর মরদেহ মিললো ঝোঁপে

নিখোঁজ শিশুর মরদেহ মিললো ঝোঁপে

বুধবার (১৭ মার্চ) সকালে, উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের নোয়াহাটি এলাকার একটি ঝোঁপ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত কাশফিয়া ওরফে শেফা (৯) সৈয়দটুলা গ্রামের আব্দুল কাদেরের মেয়ে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রিমি আক্তার রিতু (২২), হোসেন মিয়া (১৮), জামির মিয়া (১৭) নামে ৩ জনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কাশফিয়া তার প্রতিবেশী রিমির সঙ্গে চলাফেরা করতো। মঙ্গলবার (১৬ মার্চ) বিকেল থেকে কাশপিয়ার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না। গ্রামে মাইকিংও করে শিশুটির পরিবার। পরে রিমির দেয়া তথ্যে হোসেনকে খুঁজতে গিয়ে তার বাড়ির পাশের ঝোঁপে শিশুটির মরদেহ পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে আটক করা হয় হোসেন ও তার সহযোগী জামিলকে। শিশুটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

এ ব্যাপারে সরাইল থানা পুলিশের পদির্শক (তদন্ত) মো. কবির হোসেন জানান, যেহেতু কাশপিয়া রিমির সাথে বেশি মিশত সেই জন্য স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞেসাবাদ করলে সে কাশপিয়াকে ৫০০ টাকার বিনিময়ে হোসেন নামের এক ব্যক্তির কাছে কাশপিয়াকে বিক্রি করে বলে জানায়। পরে আবার সেই হোসেনের বাড়ির পাশের ঝোঁপঝাড়ে পাওয়া যেতে পারে বললে, রিমির দেখানো স্থান থেকে কাশপিয়ার মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তার কানে দুটি দুল ছিলো, সেটি পাওয়া যায়নি। কাশপিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status