ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
চট্টগ্রামে হোটেলে বিদেশি নাগরিকের মরদেহ
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 17 March, 2021, 5:54 PM

চট্টগ্রামে হোটেলে বিদেশি নাগরিকের মরদেহ

চট্টগ্রামে হোটেলে বিদেশি নাগরিকের মরদেহ

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন পুরাতন রেলওয়ে স্টেশন এলাকার একটি হোটেল থেকে এক বিদেশি নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এশিয়ান এসআর আবাসিকের ৭০৪ নম্বর রুম থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ব্যক্তির নাম সাইফ আম্মর। তিনি আরব আমিরাতের আল আইন এলাকার মোহাম্মদ হ্যাসেল অ্যালেনাদির ছেলে। তার পাসপোর্ট নাম্বর-HFF220608।

পুলিশ জানায়, বাহির থেকে ডাকাডাকি করে কোনও সাড়া না পেয়ে দরজা খুলে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় সাইফকে। পরে ওই বিদেশি নাগরিককে চট্টগ্রাম মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, আরব আমিরাতে সাইফের অধীনে কাজ করতেন বাংলাদেশি নাগরিক সালাউদ্দিন। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া পশ্চিম খুরশিয়া এলাকার বাসিন্দা। গেল ১৫ মার্চ সালাউদ্দিনের সঙ্গে দেশে আসেন সাইফ। গত দুইদিন ধরে তারা চট্টগ্রামের ওই হোটেলে অবস্থান করছিলেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, বিদেশি নাগরিক বেড়াতে এসেছিলেন বাংলাদেশে। হুইল চেয়ারে করে চলাফেরা করতেন তিনি। বয়স ৩৯ বছর। দেখা মনে হচ্ছে স্বাভাবিক মৃত্যু হয়েছে। তারপরও ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই পুরো ঘটনাটি নিশ্চিত হওয়া যাবে বলে জানান নেজাম উদ্দিন।


সম্পাদনা: এম আলমগীর  


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status