ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
ইঞ্জিন বিকল, সাগরে ভাসছে রোহিঙ্গা ভর্তি নৌকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 23 February, 2021, 4:05 PM

ইঞ্জিন বিকল, সাগরে ভাসছে রোহিঙ্গা ভর্তি নৌকা

ইঞ্জিন বিকল, সাগরে ভাসছে রোহিঙ্গা ভর্তি নৌকা

ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় প্রায় এক সপ্তাহ ধরে আন্দামান সাগরে ভাসছে রোহিঙ্গাদের বহন করা একটি নৌকা। সাগরে ভাসমান থাকায় সেখানে নেই পানযোগ্য কোনো পানির ব্যবস্থা। শেষ হয়ে গেছে খাবারও। নৌকার অনেক যাত্রীই এরইমধ্যে মারা গেছেন। জাতিসংঘ অবিলম্বে ওই রোহিঙ্গাদের উদ্ধার করতে বলেছে।

ইউএন হাই কমিশনার ফর রিফিউজি (ইউএনএইচসিআর) দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিকে আবেদন জানিয়েছে, তারা যেন অবিলম্বে রোহিঙ্গাদের উদ্ধার করে।

এক বিবৃতিতে ইউএনএইচসিআর জানিয়েছে, ''কিছু যাত্রী মারা গেছেন। কয়েকজন অসুস্থ। নৌকা ঠিক কোথায় আছে তা আমরা জানি না। তাই আমরা ওই অঞ্চলের দেশগুলির কাছে আবেদন জানাচ্ছি, তাঁরা যেন দ্রুত ব্যবস্থা নেন এবং অসহায় মানুষদের উদ্ধার করেন।''

রোহিঙ্গা-ভর্তি নৌকাটি বাংলাদেশের কক্সবাজার থেকে ছাড়ে। তারপর ইঞ্জিন বিকল হওয়ার পর নৌকা এদিক ওদিক ঘুরতে থাকে। খাবার ও পানি ফুরিয়ে যাওয়ায় ইউএনএইচসিআর বলেছে, অবিলম্বে ব্যবস্থা না নিলে আরো বড় বিপর্যয়ের মুখে পড়তে হবে।

ভারতের কোস্ট গার্ডের এক অফিসার সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, নৌকাটিকে ট্র্যাক করা গেছে। সেটি অক্ষত আছে। তবে রোহিঙ্গারা কেমন আছেন তা জানা যায়নি।

জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, উদ্বাস্তুরা এরকম ঝুঁকিপূর্ণ কাজ করে এবং বিপদে পড়ে। এখন দেশগুলির উচিত, তাদের সাহায্য করা।সূত্র: ডয়চে ভেলে, আল-জাজিরা

সম্পাদনায়: মোহনা আজিজ
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status