ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
বালু দিতে রাজি না হওয়ায় শ্রমিকদের ওপর হামলা, নিহত ১
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 23 February, 2021, 3:59 PM

বালু দিতে রাজি না হওয়ায় শ্রমিকদের ওপর হামলা, নিহত ১

বালু দিতে রাজি না হওয়ায় শ্রমিকদের ওপর হামলা, নিহত ১

ময়মনসিংহের ভালুকা উপজেলায় প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিন শ্রমিক। এ ঘটনায় সোমবার রাতে নিহতের মামাতো ভাই কালা মিয়া বাদী হয়ে ১১ শ্রমিককে আসামি করে ভালুকা মডেল থানায় একটি মামলা করেছেন।

এর আগে সকালে উপজেলার ৫নং বিরুনীয়া ইউনিয়নের বাইরপাথার এলাকায় আফাজ ব্রিক্সফিল্ড নামে একটি ইটভাটায় এ ঘটনা ঘটে। এদিকে পুলিশ এ ঘটনায় পড়িত ১০ জনকে গ্রেফতার করেছে।

নিহত জাহাঙ্গীর আলম নেত্রকোনার কমলাকান্দা উপজেলার মাইজপাড়া এলাকার শাহেদ মিয়ার ছেলে।

এলাকাবাসীরা জানান, আফাজ ব্রিক্সফিল্ড নামে ওই ইটভাটায় নেত্রকোনা ও পঞ্চগড় জেলার দুটি শ্রমিক দল ইট তৈরির কাজ করত। সকালে পঞ্চগড় জেলার শ্রমিকদের ইট বানানোর বালি শেষ হয়ে গেলে তারা নেত্রকোনা জেলার শ্রমিকদের বালু আনতে যায়। এ সময় নেত্রকোনার শ্রমিকরা বালু দিতে রাজি না হলে দুপক্ষের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পঞ্চগড় জেলার শ্রমিকরা বেলচা ও লাকড়ি দিয়ে নেত্রকোনা জেলার চার শ্রমিকের ওপর অতর্কিতে হামলা করে। এতে কমলাকান্দা উপজেলার বাসিন্দা জাহাঙ্গীর আলম, কালা মিয়া, সবুজমিয়া ও হাছান মিয়া আহত হন।

আহতদের মধ্যে জাহাঙ্গীর ও  কালা মিয়াকে প্রথমে ভালুকা সরকারি হাসপাতাল এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে সোমবার বিকালে জাহাঙ্গীর আলম মারা যান। জাহাঙ্গীর আলমের মাথায় বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ইটভাটায় অভিযান চালিয়ে পঞ্চগড়ের ১০ শ্রমিককে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন, আব্দুর রাজ্জাক, আব্দুল কুদ্দুস, আ. সালাম, আসাদুজ্জামান, মিজানুর রহমান, ফরিদুল ইসলাম, শিপন ইসলাম, মমতাজুর রহমান মতি, জয়নাল ইসলাম ও স্বপন। গ্রেফতাররা সবাই পঞ্চগড় জেলার বাসিন্দা।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জীবন বর্মণ জানান, গ্রেফতার আসামিদের পাঁচদিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ১১ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status