ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
পাঁচ খাবারেই মিলবে দাগহীন দীপ্তিময় ত্বক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 23 February, 2021, 4:11 PM

পাঁচ খাবারেই মিলবে দাগহীন দীপ্তিময় ত্বক

পাঁচ খাবারেই মিলবে দাগহীন দীপ্তিময় ত্বক

নারী কিংবা পুরুষ, উভয়ই চায় দাগহীন উজ্জ্বল ও মসৃণ ত্বক পেতে। অনেকেই সময়ের অভাবে ত্বকের সঠিক যত্ন নিতে পারেন না। আর এই যত্নের অভাবে ত্বকে দাগ, র‌্যাশ  ফুটে ওঠে। তাইতো ত্বক উজ্জ্বল ও কোমল রাখার জন্য স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ জরুরি।

ভারতের জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই এক প্রতিবেদনে দাগহীন উজ্জ্বল ত্বকের জন্য খাদ্যতালিকায় কিছু খাবার রাখার পরামর্শ দিয়েছে। চলুন জেনে নেয়া যাক সে সম্পর্কে-  

গ্রিন টি
গ্রিন টি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে বেশ কার্যকর। এতে থাকা অ্যান্টিঅ্যাক্সিডেন্ট উপাদান ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। তাই বয়স বাড়লেও ত্বকে থাকবে তারুণ্য। নিয়মিত গ্রিন টি পান করলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।

মাছ
গবেষণা অনুযায়ী, নিয়মিত মাছ খেলে ত্বকে বলিরেখা তুলনামূলকভাবে কম পড়ে। মাছে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ত্বকে বলিরেখা পড়ার গতি কমায়।

পেঁপে
দাগহীন উজ্জ্বল ত্বকের জন্য খাদ্যতালিকায় পেঁপে অন্তর্ভুক্ত করুন। পেঁপে ত্বককে উজ্জ্বল করে এবং বয়সের ছাপ দূর করে। এতে ভিটামিন এ এবং প্রচুর এনজাইম রয়েছে, যা ত্বককে সুস্থ রাখে। ডেড স্কিন দূর করে উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়া ত্বকের আর্দ্রতা বজায় রাখে।

সবুজ শাকসবজি
উজ্জ্বল ত্বকের জন্য সবুজ শাকসবজি অবশ্যই খাদ্যতালিকায় রাখতে হবে। সবুজ শাকসবজি খেলে মুখের দাগ কমবে।

টমেটো
টমেটোতে থাকা লাইকোপেন ত্বকে ব্রণ ও ব়্যাশ কমায়। এছাড়া লাইকোপেন সূর্যের ক্ষতিকর অতি বেগুণী রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। তাই স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বক পেতে খাদ্যতালিকায় টমেটো অন্তর্ভুক্ত করতে পারেন।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status