ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বসতঘরে আগুনে পুড়ে অঙ্গার মা-মেয়ে
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 17 February, 2021, 11:11 AM

বসতঘরে আগুনে পুড়ে অঙ্গার মা-মেয়ে

বসতঘরে আগুনে পুড়ে অঙ্গার মা-মেয়ে

বসতঘরে অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছে মা-মেয়ে। মঙ্গলবার রাত ১০টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের ভেলানগর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে কুয়েত প্রবাসী মোহাম্মদ আলী ভূঁইয়ার টিনের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় তার স্ত্রী ছালেহা বেগম (৩৫) ও মেয়ে ফারজানা আক্তার (৮) আগুনে পুড়ে মারা যায়।

খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিস এবং গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দাউদকান্দির গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, পুড়ে যাওয়া টিনের ঘরে বৈদ্যুতিক সংযোগ ছিল। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা বলা যাচ্ছে না।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status