ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
জয়ে ফিরলো লিভারপুল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 17 February, 2021, 11:00 AM

জয়ে ফিরলো লিভারপুল

জয়ে ফিরলো লিভারপুল

উয়েফা চ্যাম্পিয়নস লিগের (ইউসিএল) শেষ ষোলোর প্রথম লেগের খেলায় জার্মান ক্লাব আরবি লাইপজিগের বিপক্ষে দারুণ জয় পেয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল। মোহাম্মদ সালাহ-সাদিও মানের গোলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে অল রেডরা। এই জয়ের মধ্য দিয়ে কোয়ার্টার ফাইনালের পথে একধাপ এগিয়ে গেলো ইয়ের্গুন ক্লপের শিষ্যরা।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ২টায় বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় মুখোমুখি লড়াইয়ে নামে লাইপজিগ-লিভারপুল। খেলাটি হওয়ার কথা ছিল লাইপজিগের মাঠেই। কিন্তু ইংল্যান্ডে করোনাভাইরাস আবার ছড়িয়ে পড়ায় লিভারপুলের জার্মানি ভ্রমণে নিষেধাজ্ঞা ছিলো। এ জন্য নিরপেক্ষ ভেন্যু পুসকাস অ্যারেনায় মুখোমুখি হয় ২দল।

প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় শেষ হয়। আক্রমণ পাল্টা আক্রমণ হলেও বিরতির আগে কোনো গোলের দেখা পায়নি দল ২টি। ম্যাচের শুরুতেই গোল পেতে পারতো লাইপজিগ। দানি ওলমোর হেড ফিরে আসে বারে লেগে। এরপর ১৪ মিনিটের সময় সালাহর একটি শর্ট রুখে দেন লাইপিজগের গোলরক্ষক। এরপরেই বিরতির মিনিট দশেক আগে রবার্তো ফিরিমিনো গোল পেলেও বাতিল হয়ে যায়।

বিরতি থেকে ফেরার পর শুরুর দিকে লাইপিজগ আক্রমণ করে। লিভারপুলকে বাঁচিয়ে দেন গোলরক্ষক অ্যালিসন বেকার। ম্যাচের ৫৩ মিনিটে অধরা গোলের দেখা পায় লিভারপুল। মার্সেল সাবিতজারের সহায়তায় দারুণ দক্ষতায় লাইপিজগের জালে বল জড়াতে ভুল করেননি সালাহ। এই নিয়ে চলতি মৌসুমে লিভারপুলের হয়ে ২৪ গোল আসে সালাহর পা থেকে। ৩০ গোল নিয়ে তার ওপরে আছেন বায়ার্ন মিউনিখে রবার্ট লেভানডভস্কি।

এই মিসরীয়র আক্রমণ সামলে ওঠার আগেই দ্বিতীয়বারের মতো লাইপজিগের জালে বল জড়ায় লিভারপুল। ৫৮ মিনিটে কার্টিস জোন্স থেকে বল পেয়ে দারুণভাবে গোল করেন মানে। এরপর শেষ বাঁশি বাজা পর্যন্ত কয়েকবার আক্রমণ হলেও গোল পায়নি কোনো দলই। লিভারপুল মাঠ ছাড়ে ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে।

প্রথম লেগে জিতে এগিয়ে গিয়েছে লিভারপুল। দ্বিতীয় পরীক্ষা নিজেদের ঘরের মাঠ অ্যানফিল্ডে। প্রথম লেগেই এগিয়ে যাওয়াতে দ্বিতীয় লেগে চাপ ছাড়াই খেলতে পারবেন সালাহ-মানেরা। ১১ মার্চ বাংলাদেশ সময় রাত ২টায় খেলাটি হবে।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status