ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩
ওয়াসিম আকরামের ২৭ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন আব্বাস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 13 September, 2026, 10:25 AM

ওয়াসিম আকরামের ২৭ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন আব্বাস

ওয়াসিম আকরামের ২৭ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন আব্বাস

বার্মিংহামে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস স্মরণীয় পারফরম্যান্স করেছেন। লিজেন্ডারি ফাস্ট বোলার ওয়াসিম আকরামের ২৭ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। শনিবার (১২ সেপ্টেম্বর) দ্য ন্যাশন (পাকিস্তান)-এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, প্রথমে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আব্বাস। রাজাউল্লাহর সঙ্গে নবম উইকেট জুটিতে ৪২ রান করে দলকে লিড এনে দেন। দুজনে মিলে ১২১ রান যোগ করেন। তাতে পাকিস্তান ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় ইনিংসে ৪৪৯ রান করে।

শেষ পর্যন্ত আব্বাস যখন টাংয়ের বলে পয়েন্টে ক্যাচ দেন, ততক্ষণে পাকিস্তানের রান ৪৩৯, লিড ১১৯ রানের। ৬৭ বল খেলা আব্বাস ২ ছক্কা আর ৫ চারে করে যান ৪২ রান, তার ক্যারিয়ার সর্বোচ্চ।

ইংল্যান্ডকে ১৩০ রানের লক্ষ্য দেওয়ার পর বল হাতেও দুর্দান্ত শুরু করেন আব্বাস। প্রথম ওভারেই দুটি উইকেট নেন তিনি। ইংল্যান্ডের প্রথম দুই ব্যাটার ডাক মারেন। পাকিস্তানেরও আশা জাগে।

ছক্কায় রেকর্ড হয়েছে রাজা–আব্বাসের জুটিরও। দুজনের জুটিতে মারা ১০ ছক্কা শেষ তিন ব্যাটসম্যানের সম্মিলিতভাবে সর্বোচ্চ। ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে অন্য কোনো দলের শেষ তিন ব্যাটসম্যানের এত ছক্কা নেই।

পাশাপাশি জোড়া আঘাতে আব্বাস আকরামের ১৯৯৯ সালের কীর্তির পুনরাবৃত্তি করেন। ওইবার টেস্ট ইনিংসের প্রথম ওভারে দুটি উইকেট নেন সাবেক পেসার। দুই দশকেরও বেশি সময় পর আব্বাস একই সাফল্য পেলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status