ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩
আর্জেন্টিনার জার্সিতে শেষবার খেলবেন মেসি
ঘরের মাঠে বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচ আয়োজনের ঘোষণা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 September, 2026, 10:47 AM

আর্জেন্টিনার জার্সিতে শেষবার খেলবেন মেসি

আর্জেন্টিনার জার্সিতে শেষবার খেলবেন মেসি

বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি বর্ণিল ক্যারিয়ারের ইতি টানার সুযোগ পাচ্ছেন ঘরের মাঠেই। নিজ দেশের দর্শকদের সামনে যেন বিদায় নিতে পারেন এই মহাতারকা সেজন্যই জন্যই এ আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)। 

তিনটি প্রীতি ম্যাচের আয়োজন করেছে এএফএ যার শেষটিতে খেলার জন্য এখন মাঠে নামার অপেক্ষায় মেসি। এরপর আর কখনও দেখা যাবে না আর্জেন্টিনার জার্সিতে। 

আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে প্রীতি ম্যাচে বেনিনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচের জন্য মঙ্গলবার আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা করা হয়েছে। স্কোয়াডে রয়েছেন মেসি। 

এক ভিডিও বার্তায় এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া বলেছেন, ‘আমরা বিশ্বের সেরা খেলোয়াড়, আমাদের জাতীয় দলের প্রতীক, আমাদের অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছি। তিনি যেন ৬ অক্টোবর এখানে আর্জেন্টিনাতে যথাযথভাবে তার প্রাপ্য বিদায়টি পেতে পারেন।’

এদিকে মেসির বিদায়কে স্মরণীয় করতে তাঁর সঙ্গে ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সব সদস্যকে এ ম্যাচে আমন্ত্রণ জানানো হয়েছে। বেনিনের বিপক্ষে ম্যাচটি তাঁকে উৎসর্গ করা হবে বলে জানিয়েছেন তাপিয়া।

ভিডিও বার্তায় এএফএ সভাপতি বলেন, ‘লিওনেল এই আমন্ত্রণ গ্রহণ করার পর আমরা কাতারে তাঁর সঙ্গে খেলা ২০২২ বিশ্বকাপজয়ী দলের সব সদস্যকে পরিবারসহ এ ম্যাচে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছি, যা স্মরণীয় উপলক্ষ হতে চলেছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status