ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩
নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেস ক্লাবে“গাহি সাম্যের গান” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ মনসুর আলী শিকদার, নরসিংদী
প্রকাশ: Wednesday, 16 September, 2026, 7:29 PM

নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেস ক্লাবে“গাহি সাম্যের গান” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেস ক্লাবে“গাহি সাম্যের গান” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেস ক্লাবে “গাহি সাম্যের গান” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে নরসিংদী প্রেস ক্লাব আয়োজিত ক্লাব মিলনায়তনে এই আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও ক্লাবের প্রধান উপদেষ্টা ইসরাত জাহান কেয়া। 

নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার ও ক্লাবের উপদেষ্টা আব্দুল্লাহ-আল-ফারুক, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদীর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: সফি উল্লাহ। ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের উপদেষ্টা ও ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, উপদেষ্টা ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ভূইয়া, উপদেষ্টা ও সাবেক সভাপতি মোস্তফা কামাল সরকার, সাবেক সভাপতি হাবিবুর রহমান প্রমুখ। 

প্রধান অতিথি জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন মানবতার কবি, সাম্যের কবি, বিদ্রোহী কবি। তিনি আমাদের মাঝে চির জাগ্রত হয়ে আছেন। তার মধ্যেই জন্ম নিয়েছে বাংলা সাহিত্যের সবচেয়ে তেজস্বী কবিতা, গান ও সম্পাদকীয় রচনা। এই ছন্দময় যাত্রাই যেন তার জীবনকে চির জাগ্রত করে তুলেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status