|
পাইকগাছায় অপদ্রব্য পুশবিরোধী অভিযান: ৩ ব্যবসায়ীকে জরিমানা, ১০ কেজি চিংড়ি বিনষ্ট
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
|
![]() পাইকগাছায় অপদ্রব্য পুশবিরোধী অভিযান: ৩ ব্যবসায়ীকে জরিমানা, ১০ কেজি চিংড়ি বিনষ্ট উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে 'মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) আইন' বাস্তবায়নে আমুরকাটা এলাকায় মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়িতে ক্ষতিকর অপদ্রব্য পুশ করা এবং তা ক্রয়-বিক্রয়ের অপরাধে ৩ জন অসাধু ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত প্রায় ১০ কেজি জেলি/অপদ্রব্যযুক্ত চিংড়ি মাটির নিচে পুতে বিনষ্ট করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী রণধীর সরকার, বাংলাদেশ নৌ পুলিশের এসআই জয়ন্ত, এএসআই মেহেদী সহ সঙ্গীয় ফোর্স। অভিযান শেষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান, "চিংড়ির গুণগত মান বজায় রাখা এবং ভোক্তা অধিকার সুরক্ষায় অপদ্রব্য পুশের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। নিরাপদ মৎস্য ও মৎস্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।" |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
