|
বাঘাইছড়িতে প্রজেক্ট এর প্রকল্প অবহিতকরন সভায় অনুষ্টিত
রুপম চাকমা, বাঘাইছড়ি
|
![]() বাঘাইছড়িতে প্রজেক্ট এর প্রকল্প অবহিতকরন সভায় অনুষ্টিত আজ বুধবার ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর আয়োজনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বাঘাইছড়ি উপজেলা কো অডিনেটার কৃতি চাকমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নুর আলম, সমাজ সেবা কর্মকর্তা জয়াস চাকমা, ফিল্ড কো অডিনেটার সীমা তালুকদার, ফিল্ড কো অডিনেটার কিটে চাকমা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন। সভায় সমন্বিত পুষ্টি, খাদ্য নিরাপত্তা এবং নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (WASH) কার্যক্রমের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের পাঁচ বছরের কম বয়সী ঝুঁকিপূর্ণ শিশু এবং তাদের পরিবারের পুষ্টিগত অবস্থা, স্বাস্থ্যগত সহনশীলতা ও সামগ্রিক কল্যাণ উন্নয়ন করা এবং পাঁচ বছরের কম বয়সী শিশুদের তীব্র অপুষ্টি প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ এবং কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করে অপুষ্টি আক্রান্ত শিশুদের পরিবারের খাদ্য নিরাপত্তা এবং টেকসই জীবিকা শক্তিশালী করা মূল লক্ষ্য। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
