ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ ১৩ শ্রাবণ ১৪৩৩
নগর থেকে নাগরিক, প্রজা থেকে প্রজাতন্ত্র
সালাহ্ উদ্দিন শোয়েব চৌধুরী
প্রকাশ: Wednesday, 27 January, 2021, 9:11 PM

নগর থেকে নাগরিক, প্রজা থেকে প্রজাতন্ত্র

নগর থেকে নাগরিক, প্রজা থেকে প্রজাতন্ত্র

সামন্তযুগ কিংবা উপনিবেশিক যুগে দেশের জনগণকে বলা হতো প্রজা। অনেকটা গোলাম শব্দের কাছাকাছি। এখন আর ওসব যুগের অস্তিত্ব নেই। তবু আমরা কেনো যেনো প্রজা-ই থেকে গেলাম। পাশের দেশ ভারত। বিশ্বের সবচাইতে বড় গণতন্ত্র। আজ ওদের রিপাবলিক ডে। কিন্তু বলা হচ্ছে প্রজাতন্ত্র দিবস। অথচ রি-পাবলিক শব্দের অর্থ প্রজাতন্ত্র নয়। এর অর্থ জনগণের। রিপাবলিক অফ ইন্ডিয়া মানে জনগণের ইন্ডিয়া। তাহলে রিপাবলিক ডে-এর অর্থ হবে জনগণের দিবস।

সেই সাতচল্লিশ সালে ব্রিটিশ উপনিবেশ মুক্ত হলেও আজ অব্দি ভারতের জনগণ প্রজাই থেকে গেলো। অর্থাৎ, যারা ওই দেশ শাসন করছেন, আভিধানিক অর্থে ওরা রাজা আর বাকিরা প্রজা। এটা কি আধুনিক যুগে মেনে নেয়া সম্ভব?

প্রজাতন্ত্র শব্দটা কিন্তু বিশ্বের কোনো সভ্য দেশেই এখন আর ব্যবহৃত হয়না। কারণ, রাজা-প্রজা অধ্যায়ের সমাপ্তি হয়ে গেছে বহু যুগ আগেই। ইউরোপ কিংবা আমেরিকায় প্রজাতন্ত্র শব্দের প্রচলন নেই। কারণ, সেসব দেশের রাজনীতিকরা জনগণকে প্রজা ভাবেন না। প্রজা ভাবার সুযোগও নেই।

গণতান্ত্রিক দেশগুলোর নাম আসলে হওয়া উচিত গণতান্ত্রিক অমুক দেশ কিংবা জনগণের অমুক দেশ। কোনোভাবেই এটাকে প্রজাতান্ত্রিক রাষ্ট্র বলা যাবেনা। এই শব্দের ব্যাবহার সরাসরি মানুষের গণতান্ত্রিক মর্যাদার পরিপন্থী।

সময় পাল্টে গেছে। পৃথিবী ক্রমশ সভ্য হচ্ছে। আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটাকেও বদলাতে হবে।

বাস্তবতার নিরিখে এবং সময়ের প্রয়োজনে সংবিধান পরিবর্তন হয়। প্রচলিত আইনের পরিবর্তন হয়। ঠিক তেমনিভাবে, প্রজাতন্ত্র জাতীয় সংজ্ঞাগুলোরও সংশোধন হওয়া দরকার।

আরেকটা বিভ্রান্তি আছে। আমরা নাগরিক বলতে বুঝি কোনো একটি দেশের মানুষ। কিন্তু, নাগরিক শব্দের অর্থ হলো যারা নগরে বাস করেন। তাহলে যারা গ্রামের বা শহরের বাইরের বাসিন্দা, তারা কি ওই দেশের কেউ নন? নাগরিক শব্দের ইংরেজী citizen, যার অর্থ যারা city বা নগরের বাসিন্দা।

এই শব্দটাও বদল হওয়া প্রয়োজন।

জনগণের ভারতের জাতীয় দিবসে উষ্ণ শুভেচ্ছা!

লেখক:
সালাহ্ উদ্দিন শোয়েব চৌধুরী
সিনিয়র সাংবাদিক, জঙ্গিবাদ বিশেষজ্ঞ, গবেষক ও প্রভাবশালী ইংরেজী পত্রিকা ব্লিজট সম্পাদক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status