ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
যাত্রীবাহী লঞ্চ থেকে ২৫০০ কেজি জাটকা জব্দ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 January, 2021, 8:15 PM

যাত্রীবাহী লঞ্চ থেকে ২৫০০ কেজি জাটকা জব্দ

যাত্রীবাহী লঞ্চ থেকে ২৫০০ কেজি জাটকা জব্দ

চাঁদপুরে তিনটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে থেকে ২ হাজার ৫০০ কেজি জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ মাছগুলোর ওজন প্রায় ৬৩ মণ। গতকাল শুক্রবার মধ্যরাতে লঞ্চগুলোতে অভিযান চালানো হয় বলে জানিয়েছেন বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক।

আমিরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় এমভি সোনার তরী-২ (ভোলার দৌলতখান-ঢাকা সদর ঘাট), এমভি তাসরিফ-৩ (হাতিয়ার চরফেশন-ঢাকা সদর ঘাট) এবং এমভি শাহরুক-১ (শরিয়তপুরের গুশের হাট-ঢাকা সদর ঘাট) নামের যাত্রীবাহী লঞ্চে অভিযান চালানো হয়।

তিনি বলেন, লঞ্চগুলো থেকে জব্দ জাটকার মূল্য প্রায় সাড়ে সাত লাখ টাকা। জাটকাগুলো জব্দ করা গেলেও অভিযানের সময় কাউকে আটক করা যায়নি। উদ্ধারের পর জাটকাগুলো নির্বাহী মেজিস্ট্রেট এবং সহকারি মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।’

কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status