ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
অসৎ ও অদক্ষ পুলিশ সদস্য চাই না : আইজিপি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 2 January, 2021, 8:18 PM

অসৎ ও অদক্ষ পুলিশ সদস্য চাই না : আইজিপি

অসৎ ও অদক্ষ পুলিশ সদস্য চাই না : আইজিপি

নিয়মিত জ্ঞান চর্চা ও নিজেকে তৈরি করার মাধ্যমে উন্নত দেশের উপযোগী পুলিশ হওয়ার জন্য নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘আমরা অসৎ, অদক্ষ পুলিশ সদস্য চাই না। আমরা পুলিশে পরিবর্তন নিয়ে আসতে চাই। নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন একজন পেশাদার পুলিশ অফিসার হিসেবে আজই তোমাদের জন্ম হয়েছে। তোমরা এক বছরের দীর্ঘ প্রশিক্ষণ শেষ করেছ, তোমাদেরকে যেতে হবে বহুদূর।’

আজ শনিবার দুপুরে রাজশাহীতে বাংলাদেশ পুলিশ একাডেমির চেমনি মিলনায়তনে ৩৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিস এএসপিদের মাঝে সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।

তিনি বলেন, ‘আমরা এমন পুলিশ কর্মকর্তা চাই যারা দেশের জন্য, সমাজের জন্য পেশাদারিত্বের সাথে কাজ করতে পারবে। জনগণকে সেবা দিতে পারবে। জনগণের পুলিশ হয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য, সমাজের জন্য কাজ করতে পারবে।’

ড. বেনজীর আহমেদ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের জনগণের সহযোগিতায় বাংলাদেশ পুলিশ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে অত্যন্ত সাফল্য অর্জন করেছে যা দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে।’

অনুষ্ঠানে শিক্ষানবিস এএসপিদের মধ্যে মো. আবুল হোসেন এবং শেখ সুরাইয়া উর্মি বক্তব্য দেন। পরে আইজিপি শিক্ষানবিস এএসপিদের মাঝে সনদ বিতরণ করেন। আইজিপি তার পক্ষ থেকে ছয়জন শিক্ষানবিস কর্মকর্তাকে বিশেষ সনদ প্রদান করেন যারা বছরব্যাপী প্রশিক্ষণকালীন একদিনও গ্রাউন্ডে এবং প্রশিক্ষণ ক্লাসে অনুপস্থিত ছিলেন না।

প্রসঙ্গত, আগামীকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সারদার বাংলাদেশ পুলিশ একাডেমির ৩৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।


সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status