ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
বিশ্বে করোনায় মৃত্যু ১৮ লাখ ২৫ হাজার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 January, 2021, 1:42 PM

বিশ্বে করোনায় মৃত্যু ১৮ লাখ ২৫ হাজার

বিশ্বে করোনায় মৃত্যু ১৮ লাখ ২৫ হাজার

বিশ্বজুড়ে আবারও ভয়ংকর হতে শুরু করছে মহামারি করোনা ভাইরাস। বর্তমানে বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮ কোটি ৩৮ লাখ। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৮ লাখ ২৫ হাজার।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (১ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৩৮ লাখ ৯ হাজার ৭৩৪ জন এবং মৃত্যু হয়েছে ১৮ লাখ ২৫ হাজার ৭৮০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৭৬৬ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বের করোনা আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৮৩৫ জন। একই সময়ে মারা গেছে ১ হাজার ১৪ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৪ লাখ ৪৫ হাজার ৬৫৪ জন। মৃত্যু হয়েছে তিন লাখ ৫৪ হাজার ২১৫ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ২ লাখ ৮৬ হাজার ৭০৯ জন এবং মারা গেছেন ১ লাখ ৪৯ হাজার ১৮ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৭৬ লাখ ৭৫ হাজার ৯৭৩ জন মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৭৬ জনের।

আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটি এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩১ লাখ ৫৯ হাজার ২৯৭ জন। ভাইরাসটিতে মারা গেছে ৫৭ হাজার ১৯ জন।

তালিকায় ফ্রান্সের অবস্থান পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
     
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status